অনুতপ্ত পার্ট ১
আমার মা অন্তঃসত্ত্বা অবস্থায় বিধবা হন, আমাকে সাত মাসের পেটে নিয়ে জন্ম দেন। আমার মামা আম্মুর জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে, আম্মু রাজি হন। বিয়ের পর লোকটা আমাকে আদর যত্ন করে কিন্তু কিছুদিন পর আমাকে মারধোর করে। আম্মু আমাকে নিয়ে বাড়ি থেকে চলে আসেন। আমি লেখাপড়া শেষ করে সরকারি কর্মকর্তা হই। ভালোবেসে বিয়ে করি রুবাইয়াকে। রুবাইয়া আম্মুকে সহ্য করতে পারে না।